![]() |
| What is Bangla pokkho?।জেনে নিন বিশদে বাংলা পক্ষ |
What is Bangla pokkho?।জেনে নিন বিশদে বাংলা পক্ষ সম্পর্কে।
প্রতিষ্ঠা দিবস: ৭ই জানুয়ারী ২০১৮। স্লোগান: জয় বাংলা
সদর দপ্তর: কলকাতা
মতাদর্শ: বাঙালি জাতীয়তাবাদ
ভারতীয় যুক্তরাষ্ট্র (যা ভারত বা ইন্ডিয়া রাষ্ট্র নামে পরিচিত) নানা রাজ্যের সমাহার। কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে রাজ্যের অধিকার কেড়ে নিয়ে হিন্দি সাম্রাজ্যবাদ বাংলা ও বাঙালির বিরুদ্ধে বৈষম্য চালাচ্ছে, আমাদের শেষ করে দিচ্ছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভাবে, ধ্বংস করছে পশ্চিমবঙ্গে বাঙালী জাতির অধিকার, পশ্চিমবঙ্গ রাজ্যের অধিকার।এই ফন্দিকে অসফল করতে চায় বাংলা পক্ষ।ভারতীয় সংবিধানের মূল নীতি রক্ষা করতে, এই আক্রান্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা করে আরও সুদৃঢ় করতে সমানাধিকার ও সম্মানের ভিত্তিতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনের জন্য দরকার একটি সত্যিকারের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল ব্যবস্থা। সত্যিকারের ফেডারেল ব্যবস্থা সেটাই, যেখানে মুদ্রানীতি (অর্থাৎরিজার্ভ ব্যাঙ্ক), রেল, অন্য রাষ্ট্রের থেকে প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া অন্য সকল ক্ষেত্র সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাতে ন্যস্ত হবে। এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।যতদিন এই চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হয়, ততদিন আমরা নিচের দাবি গুলি পূরণের জন্য বাংলা ও বাঙালির পক্ষে আন্দোলন করতে প্রতিজ্ঞাবদ্ধ।


0 Comments