![]() |
| Bangla pokkho: শিলিগুড়ি শহরের সব মোড়ের নাম "চক" রাখা চলবে না। |
Bangla pokkho: শিলিগুড়ি শহরের সব মোড়ের নাম "চক" রাখা চলবে না। শিলিগুড়ির বিভিন্ন মোড় "চক" নাম করার প্রতিবাদে পুনরায় "মোড়" করার দাবিতে শিলিগুড়ির মহানাগরিকের কাছে গণ-ইমেইল, অংশ নিন। কমেন্টে মেলের স্ক্রিনশট দিন★★
ইমেইল : smcwb@hotmail.com
/ smcwb2@gmail.com
সিসি তে রাখুন
jogajog@banglapokkho.in
বিষয়: শিলিগুড়ি শহরের পৌরপিতার কাছে শহরের সব মোড়ের নাম "চক" রাখার পরিবর্তে পুনরায় "মোড়" করার আবেদন।
মাননীয় ,
মহানাগরিক,
শিলিগুড়ি পৌরসভা,
আমি বাংলার একজন বাঙালি, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এবং এই বাংলার ৮৬% মানুষ বাঙালি। বাঙালির শহর শিলিগুড়ি। কিন্তু কয়েকদিন আগে পৌরসভা থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল , যেটাতে লেখা ছিল আমাদের শিলিগুড়ি শহরের সমস্ত "মোড়" এর নাম বদলে "চক" রাখা হয়েছে। শিলিগুড়ির বাঙালিরা তীব্র বিরোধিতা জানায়। রাস্তা/মোড়ের ক্ষেত্রে "চক" বসানো হয় সাধারণত হিন্দি রাজ্য গুলোর ক্ষেত্রে , কিন্তু আজ বাংলার এই শহর শিলিড়িতে বাঙালির স্মৃতির "মোড়" বদলে বাইরের বিহার উত্তরপ্রদেরর শব্দ "চক" রাখা মোটেই যুক্তিযুক্ত নয়। আমাদের শিলিগুড়ি শহর পূর্ব বিহারের নয় , হিন্দি রাষ্ট্র ভাষা নয়, বাংলা ক্যাটাগরি "সি" স্টেট রাজ্য এখানে হিন্দি বাধ্যতামূলক নয় । আমাদের শিলিগুড়ি শহর বাংলার বাঙালির, বাঙালির মাতৃভাষার, সেহেতু শিলিগুড়ি সমস্ত মোড় এর নাম পরিবর্তনের সাথে মোড় কে চক রেখে বাঙালি জাতির আবেগে আঘাত আসছে , সুতরাং সেই দিকটা বুঝবেন আশা রাখি। আপনি শিলিগুড়ি শহরের পৌরপিতা এবং একজন বাঙালি হিসাবে আশা করি বাঙালির সেই আবেগটা বুঝবেন। অবিলম্বে আমাদের শিলিগুড়ি শহরের সমস্ত মোড়ের নাম পরিবর্তন করে চক রাখা বাতিল করুন। কোনো রাজনৈতিক দলের উত্তেজনায় নয়, বাঙালি জাতীয়তাবাদের চেতনায় বাঙালি জাতির চেতনায় "চক" নয় "মোড়" চাই বাঙালির ঐতিহ্যের শহর শিলিগুড়িতে , শিলিগুড়িবাসী সহ এই বাংলার সকল বাঙালির এই দাবি।
ধন্যবাদান্তে,
নাম :
( সাথে নিচের ছবিটি যুক্ত করুন )


0 Comments